2:38 am, Sunday, 30 August 2026

করোনা রিপোর্ট নেগেটিভ , হাসপাতাল ছাড়ছেন কাজী হায়াত

বিনোদন ডেস্ক :: বর্ষীয়ান নির্মাতা ও অভিনেতা কাজী হায়াতের শারীরিক অবস্থা এখন ভালোর দিকে। তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। অক্সিজেন লেভেল এখন স্বাভাবিক এবং হাসপাতাল থেকে ফিরছেন বাসায়।

আজ রবিবার (২৮ মার্চ) সকালে কাজী হায়াতের ছেলে চিত্রনায়ক মারুফ বলেন, আব্বার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে, আলহামদুলিল্লাহ্। চিকিৎসক ছাড়পত্র দিয়েছেন, কয়েক ঘণ্টার মধ্যে বাবা বাসায় ফিরবেন। দেশবাসীর দোয়া এবং সকলের সহযোগিতার কারণে আজ আব্বাকে নিয়ে বাসায় ফিরতে পারছি। আল্লাহ্র কাছে শুকরিয়া আদায় করছি এবং সবার কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি।

তিনি বলেন, আব্বার করোনা রিপোর্ট নেগেটিভ ও অক্সিজেন লেভেল স্বাভাবিক হয়েছে, কিন্তু এখনো তিনি পুরোপুরি সুস্থ নন। করোনা পরবর্তী সময়টা খুব ঝুঁকিপূর্ণ। তাই এখন ওনাকে সম্পূর্ণ বিশ্রামে থাকাতে বলেছেন চিকিৎসক। সবাই আব্বার জন্য দোয়া করবেন।

গত ১০ মার্চ কাজী হায়াত জানান, স্ত্রীসহ তিনি করোনা আক্রান্ত। এর পর ১৫ মার্চ তারা রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতেও ভর্তি করা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

ভুরভুরিয়া চা-বাগানে সবুজের স্বপ্নকয়েক শতাধিক ফলজ-বনজ গাছ রোপণ

করোনা রিপোর্ট নেগেটিভ , হাসপাতাল ছাড়ছেন কাজী হায়াত

Update Time : 07:14:18 am, Sunday, 28 March 2021