1:38 pm, Wednesday, 18 November 2026

‘কল্কি ২’ নিয়ে বড় আপডেট দিলেন নির্মাতা

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সুপারস্টার প্রভাসের ভক্তদের জন্য সুখবর। ২০২৪ সালের ব্লকবাস্টার সাই-ফাই সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’-র বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘কল্কি ২’-এর শুটিং শুরুর তারিখ নিশ্চিত করেছেন পরিচালক নাগ আশ্বিন।

পরিচালকের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবরের মাঝামাঝি সময় থেকে সিনেমাটির নিয়মিত দৃশ্যধারণ শুরু হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের মাঝামাঝি সময়ের মধ্যে পুরো শুটিং শেষ করে পোস্ট-প্রোডাকশনের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

সিনেমাটি ২০২৮ সালে বিশ্বজুড়ে মুক্তি দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নাগ আশ্বিন জানান, ‘কল্কি ২’-এর সব অভিনয়শিল্পীর ডেট বা কল শিট চূড়ান্ত হয়েছে।

চলতি বছরের শুরুর দিকে অমিতাভ বচ্চন ও কমল হাসানের বেশ কিছু একক দৃশ্যের শুটিংও সম্পন্ন হয়েছে। তবে প্রধান চরিত্রে থাকা প্রভাসের শুটিং শিডিউলের জন্য অপেক্ষায় ছিল প্রযোজনা দল।
সম্প্রতি তার শুটিংয়ের তারিখও চূড়ান্ত হয়েছে।
নির্মাতা আরও জানান, প্রথম কিস্তির মতো সিক্যুয়েলেও প্রভাস, অমিতাভ বচ্চন ও কমল হাসান প্রধান ভূমিকায় থাকছেন। প্রথম সিনেমার অসম্পূর্ণ প্রেক্ষাপটকেই এবার আরও বড় ও বিস্তৃত ক্যানভাসে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন তারা।

এ ক্ষেত্রে গল্পে নতুন কোনো কৃত্রিম চরিত্র যুক্ত করার পরিবর্তে প্রথম পর্বের গল্প ও চরিত্রগুলোর ধারাবাহিকতাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নাগ আশ্বিন।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৮ সালেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত সায়েন্স ফিকশন ড্রামা ‘কল্কি ২’।

Tag :
About Author Information

Sirajul Islam

‘কল্কি ২’ নিয়ে বড় আপডেট দিলেন নির্মাতা

Update Time : 08:03:18 am, Sunday, 27 September 2026