ক্রীড়া ডেস্ক :: কাতারের দোহায় হয়ে গেল ২০২২ সালের ফিফা বিশ্বকাপের ড্র।
গতকাল শুক্রবার দেশটির দোহা অ্যাক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে এই ড্র জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপের এই জমকালো আসরে বেশ কঠিন গ্রুপে পড়েছে চারবারের চ্যাম্পিয়ন জার্মানি। গ্রুপ ‘ই’তে তাদের সঙ্গে রয়েছে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন। এই গ্রুপে আছে এশিয়ান শক্তিধর জাপানও। তবে এ গ্রুপের অপর দলটি এখনও নিশ্চিত হয়নি। আন্তঃমহাদেশীয় প্লে-অফ ২’য়ে নিউজিল্যান্ড ও কোস্টারিকার মধ্যকার বিজয়ী দল সুযোগ পাবে।

নিজস্ব প্রতিবেদক 



























