3:19 am, Saturday, 16 May 2026

‘প্লাস্টিক সার্জারি করিয়েছেন?’ আনুশকাকে প্রশ্ন ভক্তদের

বিনোদন ডেস্ক :: বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। বর্তমানে পরিবার নিয়েই লন্ডনে ব্যস্ত সময় কাটছে তার।

বিরতি ভেঙে ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’ দিয়ে প্রত্যাবর্তনের কথা ছিল তার। তবে সেই সিনেমার এখন ভবিষ্যৎ অন্ধকার!
আট বছর ধরে বলিউডের পর্দা থেকে দূরে আনুশকা।

দীর্ঘদিন পর ক্যামেরার সামনে ফিরলেন, তবে ভক্তরা সন্তুষ্ট নন! প্রশ্ন উঠেছে, ‘অভিনেত্রী কি প্লাস্টিক সার্জারি করিয়েছেন?’
সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুট করেছেন আনুশকা শর্মা। দীর্ঘদিন পর নায়িকাকে পাওয়ায় ইতোমধ্যেই সেই ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল।

আর সেই বিজ্ঞাপন ভিডিওতে আনুশকাকে দেখে চিনতে পারছেন না ভক্তরা।
কারও প্রশ্ন, ‘এটা কি এডিট করা নাকি কোনও সার্জারি করিয়েছেন?’ কেউ আবার বলছেন, ‘আপনারা মুখটা দেখতে মোটেই স্বাভাবিক লাগছে না।

’ নেটিজেনদের আরেকাংশের মন্তব্য, ‘দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকায় আনুশকা বুড়িয়ে গেছেন!’ এমন নানা মন্তব্যে সয়লাপ নেটপাড়া।
তবে আরেক অংশ অভিনেত্রীকে দীর্ঘদিন পর কাজ করতে দেখে বেশ খুশি। তারা বলছেন, ‘আনুশকা তো দুই সন্তানের মা, এটা ভুলে যাবেন না। কারণ সন্তান হওয়ার পর অনেকের চেহারাতেই পরিবর্তন আসে।’ তবে এমন তত্ত্ব মানতে নারাজ ভক্তমহলের সিংহভাগ।

উল্লেখ্য, সম্প্রতি মেয়ে ভামিকা পাঁচ বছরে পা দিয়েছে। অন্যদিকে ছেলে অকায়ও আগামী ফেব্রুয়ারিতে দু’ বছরে পা দিতে চলেছে। মা হিসেবে যে আনুশকার দায়িত্ব যে বেড়েছে, তা বলাই বাহুল্য।

Tag :
About Author Information

Sirajul Islam

‘প্লাস্টিক সার্জারি করিয়েছেন?’ আনুশকাকে প্রশ্ন ভক্তদের

Update Time : 10:14:12 am, Thursday, 14 May 2026