5:42 am, Saturday, 16 May 2026

কিয়েভে আবারও মার্কিন দূতাবাস চালু

আর্ন্তজাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্র বুধবার কিয়েভে ফের তাদের দূতাবাস চালু করেছে। রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের কারণে তিন মাস ধরে বন্ধ থাকার পর তারা আবার দূতাবাস চালু করল। মার্কিন পররাষ্ট্র দপ্তর এ কথা জানিয়েছে।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন বলেন, ‘আমাদের নিরাপত্তা সহযোগিতায় ইউক্রেনের জনগণ রাশিয়ার ‘কান্ডঞ্জানহীন আগ্রাসন’ মোকাবেলা করে তাদের মাতৃভূমিকে রক্ষা করেছে।’

তিনি আরও বলেন, ‘ক্রেমলিনের নিষ্ঠুর আগ্রাসন থেকে তারা নিজ দেশকে রক্ষা করায় ইউক্রেন সরকার ও জনগণের প্রতি আমাদের জোরালো সহযোগিতা অব্যাহত থাকবে।’

এদিকে বুধবার সন্ধ্যায় মার্কিন সিনেট পেশাদার কূটনীতিক ব্রিজেট ব্রিঙ্ককের মনোনয়ন নিশ্চিত করেছে। তিনি ইউক্রেনে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হতে যাচ্ছেন।

২০১৯ সালের পর ইউক্রেনে মার্কিন সিনেট অনুমোদিত যুক্তরাষ্ট্রের কোনো স্থায়ী দূত ছিল না। ওই সময় দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রদূত ম্যারি ইয়োভাননোভিচকে তার পদ থেকে সরিয়ে দেন।

উল্লেখ্য, মাত্র কয়েক সপ্তাহ আগে প্রেসিডেন্ট জো বাইডেন ব্রিজেট ব্রিঙ্ককে মনোনয়ন দিয়েছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

কিয়েভে আবারও মার্কিন দূতাবাস চালু

Update Time : 10:36:06 am, Thursday, 19 May 2022