5:06 pm, Wednesday, 13 May 2026

কুমিল্লায় বাস চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ডেস্ক রিপোর্ট :: কুমিল্লা দাউদকান্দিতে বাস চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার (৯ জুলাই) বেলা ১১ টার দিকে দাউদকান্দি উপজেলার বেকিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

হাইওয়ে পুলিশ জানায়, বেকিনগর এলাকায় পার্শ্ববর্তী সড়ক থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিনজন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আল বারাকা পরিবহনের দ্রুতগামী একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিন মোটরসাইকেল আরোহী মারা যায়।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ফরিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুমিল্লায় বাস চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

Update Time : 07:09:19 am, Saturday, 9 July 2022