11:43 am, Wednesday, 12 August 2026

কুমিল্লার নানুয়াদদিঘীর পাড় কোরআান অবমাননার প্রতিবাদে মৌলভীবাজার রাজনগর উপজেলায় দূর্গা মন্ডপে হামলা নিহত,১

বিশেষ প্রতিনিধি: রাজনগরে পবিত্র কোরআন শরীফ অবমাননার ঘটনায় হিন্দুদের দুর্গা পুজায় মৌলবাদী সন্ত্রসীদের হামলায় ১ জন নিহত ও ৫/৬ জন আহত হয়েছেন। এসময় দূর্গা মন্দিরে অগ্নি সংযোগ সহ ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ অক্টোবর) মৌলভীবাজার রাজনগর উপজেলার যোগীকোনা প্রভাত চন্দ্র দাসের বাড়িতে এ হামলা হয়। হামলায় প্রভাত চন্দ্র দাসের ছোট ভাই জ্যোতিষ দাস (মাষ্টার) নিহত ও তার জাতিজা প্রাঙ্গন দাস পুলক মারাত্নক ভাবে আহত হয়েছেন।
জানাযায়, কুমিল্লা জেলার নানুয়াদদিঘীর পাড় দূর্গা মন্দিরে কোরান শরীফ অবমাননায় প্রতিবাদে হেফাজত ইসলামের নেতা মোহাম্মদ করিম বখ্ত এর নেতৃত্বে ৪ জন লোক বুধবার (১৩ অক্টোবর) দুপুর ২ ঘটিকায় প্রভাত চন্দ্র দাসের বাড়িত এসে দূর্গা পুজা বন্ধ করতে বলে। তখন পুজা বন্ধ না করায় মোহাম্মদ করিম বখ্ত হুমকি দিয়ে যায়।পরে শুক্রবার করিম বখ্ত ৩০/৩২ জন লোক নিয়ে প্রভাত চন্দ্র দাসের বাড়িতে দূর্গা মন্দিরে হামলা করে। হামলার ঘটনায় উপস্থিত ভক্তবৃন্দ পালিয়ে যায়। এসময় হামলাকারীরা দূর্গা মন্দির, দূর্গা মুর্তি, প্রতিমা ভাংচুর করে বাড়ি ঘর লুটপাট দূর্গা মন্দিরে আগুন ধরিয়ে দেয়। হামলাকারীরা চলে গেলে প্রভাত চন্দ্র দাসের ছোট ভাই জ্যোতিষ দাস( মাষ্টার) গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এব্যাপারে মোহাম্মদ করিম বখ্ত , মোহাম্মদ নুরুল হক, মোহাম্মদ কাসেম উদ্দিন,মোহাম্মদ মজনু মিয়া ও মোহাম্মদ মানিক অজ্ঞাত ৮/১০ জনের নামে ধর্ম অবমাননা ও একটি হত্যার মামলা করা হয়েছে।
এব্যাপারে রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন চক্রবর্তী বলেন, কিছু সন্ত্রাসী দূর্গা পূজার মন্ডপে হামলা চালিয়ে ভাংচুর, লটপাট,অগ্নিসংযোগ করে। এসময় প্রতিহত করতে গিয়ে জ্যোতিষ দাস (মাষ্টার) নিহত হন। তার ভাতিজা প্রাঙ্গন দাস পুলক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামী ধরার জন্য অভিযান চলছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

গিয়াস নগর ইউনিয়নে ৫ নং ওয়ার্ত এর জনগন মেম্বার হিসাবে শামীম আহমদ চান।

কুমিল্লার নানুয়াদদিঘীর পাড় কোরআান অবমাননার প্রতিবাদে মৌলভীবাজার রাজনগর উপজেলায় দূর্গা মন্ডপে হামলা নিহত,১

Update Time : 09:09:53 am, Saturday, 16 October 2021