ডেস্ক রিপোর্ট::ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার উদ্দেশে সকাল সাড়ে ৭টায় হাজির হন তিনি। যদিও ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টা থেকে। ভোট দেওয়া শেষে কেন্দ্রে থাকা অন্যান্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ফেরদৌস। একই কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সঙ্গে ছিলেন ছোটবোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। ফেরদৌস বলেন, “নৌকার বিজয় সুনিশ্চিত। অসাধারণ সকাল। আমি অভিভূত কারণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছিলেন আমাকে ভোট দিতে। সঙ্গে এসেছিলেন তার কন্যা পুতুল। তারা দুজনেই আমাকে ভোট দিয়ে গেলেন। ” নৌকার এই প্রার্থী বলেন, “আমি কথা দিয়েছিলাম ঢাকা-১০ কে বানাব ১০-এ-১০। ১০-এ দুই তো পেয়েই গেলাম। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ অপেক্ষায় আছে ভোট দেওয়ার জন্য। মানুষ বাঁধভাঙা জোয়ারের মতো ভোট দিতে যাবে। আমি আশাবাদী, নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে। ” শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় আট লাখ সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ভোটের মাঠে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রয়েছে সশস্ত্র বাহিনী।
7:50 am, Sunday, 26 July 2026
News Title :
নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে: ফেরদৌস
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 05:41:32 am, Sunday, 7 January 2024
- 264 Time View
Tag :
Popular Post




























