6:43 am, Thursday, 5 November 2026

কুলাউড়ায় কাজে বের হয়ে লা শ হলেন কৃষক

কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় জমিতে আমন ধান রোপণ করতে বের হয়ে বিদ্যুৎস্পৃষ্টে খালিছ মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রবিবার (৪ আগস্ট) সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামে এ ঘটনা ঘটে।

তিনি ওই গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৭টার দিকে বাড়ির পাশে জমিতে আমন ধান রোপণ করতে যান খালিছ। এ সময় রাস্তায় ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক লাইনের একটি তারে অসতর্কতাবশত পা দিয়ে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, লাশ ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়ায় রয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

শিক্ষা অফিসে ঢুকে প্রধান শিক্ষককে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ

কুলাউড়ায় কাজে বের হয়ে লা শ হলেন কৃষক

Update Time : 08:27:30 am, Sunday, 4 August 2024