3:51 am, Wednesday, 7 October 2026

কুলাউড়ায় শিশু অধিকার দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার : শিশু অধিকার দিবস উদযাপন উপলক্ষে কুলাউড়া উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির যৌথ উদোগে আলোচনা সভা গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। জাতীয়ভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান সারা বাংলাদেশে শিশু অধিকার দিবসের উদ্বোধন করেন। কুলাউড়ায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার।শিশু একাডেমি কর্মকর্তা আবুল বাশারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মো আবুল মাসুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, শিল্পকলা একাডেমির সাবেক সাধারন সম্পাদক সিপার উদ্দিন আহমদ,প্রেসক্লাব,কুলাউড়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ময়নুল হক পবন প্রমুখ। তারা বলেন, শিশুদের প্রতি যেকোনো ধরনের নির্যাতন, বৈষম্য, বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি সুবিধাবঞ্চিত ও ঝুঁকিতে থাকা শিশুদের শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভায় বক্তারা শিশুদের মানসিক বিকাশে পরিবারে ভালোবাসাপূর্ণ পরিবেশ সৃষ্টি এবং তাদের মতামতকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন। শিশুর অধিকার বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।

জাতীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে শিশু অধিকার দিবসের উদ্বোধন করা হয়। এরই ধারাবাহিকতায় কুলাউড়া উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির উদ্যোগে দিবসটি উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিশু একাডেমির সংশ্লিষ্টরা, শিক্ষক, সাংবাদিক, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

চোরাই মোটরসাইকেল, ০২টি গরু ও ০১টি প্রাইভেট কার উদ্ধার, ৩ জন গ্রেফতার

কুলাউড়ায় শিশু অধিকার দিবস উদযাপন

Update Time : 10:07:09 am, Tuesday, 6 October 2026