12:52 pm, Wednesday, 22 April 2026

কুলাউড়ার রাউৎগাঁওয়ে খলিল উল্লাহ চ্যারিটি ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

কুলাউড়া  প্রতিনিধি: কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী মরহুম হাজী খলিল উল্লাহ চ্যারিটি ফাউন্ডেশনের আত্মপ্রকাশ হয়েছে।
২৫ ফেব্রæয়ারি শনিবার বিকেলে মনরাজ গ্রামে মরহুম হাজী খলিল উল্লাহ চ্যারিটি ফাউন্ডেশনের আত্মপ্রকাশ উপলক্ষ্যে অসহায়-দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি ও রাউৎগাঁও ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ ইসমাইল আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাকদ ও বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, জেলা পরিষদের সদস্য বদরুল আলম সিদ্দিকি নানু, কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী সোহেল, সাংবাদিক সৈয়দ আশফাক তানভীর, শিক্ষক সাদিক আহমদ, রবিরবাজারের ব্যবসায়ী মোঃ ইসরাইল উল্ল্যা, উপজেলা যুবলীগের সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শিপন খান, ছাত্রলীগ নেতা এস এম লুৎফুর রহমান, তরুণ সমাজসেবক শাকিল সিদ্দিকি খালেদ, সংবাদকর্মী আশিকুল ইসলাম বাবু প্রমুখ।
উল্লেখ্য রবিরবাজারের বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী ও দানবীর মনরাজ গ্রামের বাসিন্দা মরহুম হাজী খলিল উল্লাহ স্মৃতি চ্যারিটি ফাউন্ডেশনটি গঠন করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। সংগঠনের সাধারণ সম্পাদক শিক্ষক সাদিক আহমদ জানান, নবগঠিত মরহুম হাজী খলিল উল্লাহ স্মৃতি চ্যারিটি ফাউন্ডেশন রাউৎগাঁও ইউনিয়ন তথা দক্ষিণাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্টির আর্থ-মানবতার উন্নয়নে কাজ করে যাবে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সহ অন্যান্য সামাজিক ও ধর্মীয় কাজে ভূমিকা রাখবে।
উল্লেখ্য আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে মনরাজ এলাকার শতাধিক দুঃস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথিকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন সংগঠনের সভাপতি সাবেক ইউপি সদস্য মোঃ ইসমাইল আলী ও সাধারণ সম্পাদক শিক্ষক সাদিক আহমদ।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

কুলাউড়ার রাউৎগাঁওয়ে খলিল উল্লাহ চ্যারিটি ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

Update Time : 03:51:46 pm, Saturday, 25 February 2023