1:51 pm, Friday, 4 September 2026

কুলাউড়ায় দূর্গাপূজা উপলক্ষে প্রথমবারের মতো শুভ মহালয়া

কুলাউড়া প্রতিনিধি: আসছে ২০ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা। দুর্গাপূজার আগে দেবীপক্ষের শুরু হয় মহালয়ার মাধ্যমে। মহালয়ার এই দিনটি তাই সনাতন ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত মহিমান্বিত শুভ দিন। এ বছরের মহালয়া উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় চৈতালী সংঘের আয়োজনে অনুষ্ঠিত হলো শ্রী শ্রী চন্ডী পাঠ ও শিশুকিশোরদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মহালয়ার প্রত্যুষে প্রদীপ প্রজ্জ্বলন, শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শ্রী শ্রী চন্ডী পাঠ করেন শ্রীমতী মৌমিতা চক্রবর্তী। কুলাউড়ার সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর উপস্থিত সবাইকে আপ্যায়িত করা হয়।
কুলাউড়ায় প্রথমবারের মতো এমন একটি আয়োজনের পর সংঘের পূজা কমিটির সভাপতি ডা. শিবনাথ ভট্টাচার্য বলেন, সবার উপস্থিতিতে এমন একটি আয়োজন করতে পারা অবশ্যই আনন্দের। সামনের শারদীয় দুর্গোৎসবেও এই আনন্দ নিয়েই সবাই উদযাপন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

প্রবীনআইনজীবী, বর্ষীয়ান সাংবাদিক কলামিষ্ট বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মুজিব দূর্নীতি দমন কমিশন দুদকের পিপি নিযুক্তঃ বিভিন্ন মহলের অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন

কুলাউড়ায় দূর্গাপূজা উপলক্ষে প্রথমবারের মতো শুভ মহালয়া

Update Time : 11:00:48 am, Saturday, 14 October 2023