7:40 am, Wednesday, 4 November 2026

কুলাউড়ায় বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট লীগের উদ্বোধন

কুলাউড়া প্রতিনিধি : বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট লীগ ২০২২’-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কুলাউড়া নবীন চন্দ্র সরকারি স্কুল মাঠে ‘টি-২০ ক্রিকেট লীগ ২০২২’-এর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।
কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এটি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব এহসান আহমদ টিপু’র পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ও কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়, পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক এনামুল ইসলাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক আতিকুর রহমান আখই, সাবেক কৃতি ফুটবলার কাবুল পাল প্রমুখ।
উদ্বোধনী খেলায় ইউনিয়ন ক্লাব কর্মধা বনাম বয়েজ ক্লাব দানাপুর অংশগ্রহণ করে। ‘টি-২০ ক্রিকেট লীগের টুর্নামেন্টে’ মোট ৪০টি দল অংশগ্রহণ করছে বলে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

আখাউড়া-সিলেট রেলপথ: আতঙ্কের নাম লাউয়াছড়া: ৮মাসে ২০বার বিকল

কুলাউড়ায় বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট লীগের উদ্বোধন

Update Time : 11:17:54 am, Tuesday, 8 February 2022