10:31 am, Thursday, 14 May 2026

কুলাউড়ায় সড়কে প্রাণ গেল কলেজ ছাত্রের

ডেস্ক রিপোর্ট : মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

বুধবার (২৭ ডিসেম্বর) রাতে কুলাউড়া-রবিরবাজার সড়কের আমতলাবাজার বাজারের নর্তন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান কুলাউড়া থানার ওসি মো. আলী মাহমুদ।

নিহত রেদোয়ানুল ইসলাম রাফি উপজেলার কর্মধা ইউনিয়নের বুধপাশা গ্রামের হারিছ মিয়ার ছেলে ও লংলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। আহতরা হলেন- সিএনজিচালিত অটোরিকশার চালক কয়নাল মিয়া (৪০), অটোরিকশার যাত্রী পৃথিমপাশা ইউনিয়নের ব্যাংকার সালাউদ্দীন (৩০), টিলাগাঁও ইউনিয়নের সালন গ্রামের ননি দে (৫০)।

ওসি জানান, ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষ ঘটে। এ ঘটনায় আহতরা সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার পর ট্রাক্টর চালক পালিয়েছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

‘হাইল হাওরে’ মাহমুদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

কুলাউড়ায় সড়কে প্রাণ গেল কলেজ ছাত্রের

Update Time : 11:10:58 am, Thursday, 28 December 2023