স্টাফ রিপোটার: কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫১ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক দ্রব্য বিক্রয়ের নগদ ১২,৯০০ টাকাও উদ্ধার করা হয়।
আজ সোমবার (২৭ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এসআই অপু কুমার দাশ গুপ্ত, এএসআই মোঃ জয়নুল হক ও সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া পৌরসভার পরীনরগর থেকে দেলোয়ার হোসেন ওরফে বাবলুকে ১৫১ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন ওরফে বাবলু কুলাউড়া উপজেলার পরীনগর এলাকার মৃত এম সামসুল হকের ছেলে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব জনাব বিনয় ভূষন রায় বলেন কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫১ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
8:38 am, Wednesday, 22 April 2026
News Title :
কুলাউড়ায় ১৫১পিছ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 10:45:16 am, Monday, 27 December 2021
- 871 Time View
Tag :
Popular Post
























