11:00 am, Thursday, 14 May 2026

কুলাউড়া থেকে বিদায় নিলেন ওসি বিনয় ভূষন রায়: যোগদান করছেন মৌলভীবাজার গোয়েন্দা শাখায়

বিশেষ প্রতিবেদক: কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায়কে মৌলভীবাজার জেলায় বদলি করা হয়েছে। গত বুধবার বিকেলে তিনি নবাগত ওসি মো. আব্দুছ ছালেকের কাছে তার দায়িত্বভার হস্তান্তর করেন। ওসি বিনয় ভূষণ রায় কুলাউড়া থানায় প্রায় দেড় বছরের অধিক সময় সুনামের সাথে দায়িত্ব পালনকালে হত্যা-অপহরণ, মাদকসহ বিভিন্ন মামলার রহস্য উদঘাটনসহ আসামিদের গ্রেপ্তারে সক্ষম হন। এ জন্য তিনি তার কর্মদক্ষতার জন্য সিলেট বিভাগসহ জেলা পর্যায়ে বিভিন্ন সময়ে বিভাগীয় ‘অ্যাওয়ার্ড’ পেয়ে পুরস্কৃত হন।
হবিগঞ্জ জেলার লাখাই থানা নিবাসী ওসি বিনয় ভূষন রায় শিক্ষাজীবন শেষ করে ২০০৫ সালে এসআই পদে পুলিশে যোগদান করে বিভিন্ন সময়ে গোলাপগঞ্জ, ছাতক, কানাইঘাট, বড়লেখা ও জৈন্তাপুর থানায় দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি কুলাউড়া থানায় ২০১৩-১৪ সালে সেকেন্ড অফিসার ও ২০১৬-২০১৭ সালে ওসি (তদন্ত) পদে দায়িত্ব পালনের পর পদোন্নতি নিয়ে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার ওসি পদে যোগদান করেন। মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার ওসি পদে ২০১৮-২০২০ সালে দায়িত্বরত অবস্থায় ৮ নভেম্বর কুলাউড়া থানায় ওসি পদে যোগদান করেন।

চাকুরি জীবনে তিনি চৌকস পুলিশ অফিসার হিসাবে দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ২০১৮ সালে বাংলাদেশ পুলিশের আইজি ব্যাজ পদক লাভ এবং ২০১৬ সালে ও ২০১৯ সালে মৌলভীবাজার জেলার এবং ২০২২ সালে সিলেট বিভাগের শ্রেষ্ঠ অফিসার হিসেবে অ্যাওয়ার্ড লাভ করেন। ওসি তার চাকুরি জীবনে অন্যান্যস্থানে সুনামের সাথে দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

‘হাইল হাওরে’ মাহমুদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

কুলাউড়া থেকে বিদায় নিলেন ওসি বিনয় ভূষন রায়: যোগদান করছেন মৌলভীবাজার গোয়েন্দা শাখায়

Update Time : 08:15:05 pm, Wednesday, 15 June 2022