বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজার শহরের কুসুমবাগ শপিং সিটিতে চুরি সংঘটিত। এসময় একজনকে স্থানীয় বাসিন্দাসহ মার্কেটের ব্যবসায়ীরা হাতেনাতে আটক করেছে। জানা গেছে, গত শুক্রবার বিকেলের দিকে শপিং সিটির তৃতীয় তলায় কার্যক্রম বন্ধ থাকা দি হলি সিটি প্রাইভেট হাসপাতালের ভেতরে মালামাল চুরির উদ্দেশ্যে ৫/৬জনের একটি সংঘবদ্ধ চক্র প্রবেশ করে। এ সময় ভবনের নিরাপত্তাপ্রহরীর নজরে এলে কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। তবে একজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
আটককৃত ব্যক্তি মৌলভীবাজারের বেকামুড়া এলাকার খালিক মিয়ার ছেলে নাম মনসুর আলম (৩০)। পরে তাকে মৌলভীবাজার মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ চুরির আলামতও জব্দ করে।
এদিকে,মার্কেট কর্তৃপক্ষ জানিয়েছে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আরও দুজনকে শনাক্ত করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্র আরো জানায়, তারা দুজনই স্থানীয়ভাবে ইলেকট্রিকের কাজ করেন। তাদের একজন ফয়সল মিয়া (৩৫), বাবা ইউসুফ আলী। অন্যজন আজমান মিয়া (৫৭), বাবা আছির উল্লাহ। তাদের বাড়ি সদর উপজলার মোকামবাজারের নিতেশ্বর এলাকায়।
এ বিষয়ে কুসুমবাগ শপিং সিটির ব্যবস্থাপক শেফাল চন্দ্র দাস জানান, বিগত বেশ কিছুদিন ধরে একটি সংঘবদ্ধ চোর চক্র মার্কেটের ভেতর থেকে ফ্যান, লাইট, পানির কল, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের তারসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে আসছিল। এতে মার্কেটের ব্যবসায়ী ও মালিকপক্ষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এ ঘটনায় তিনি মৌলভীবাজার মডেল থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে। পুলিশ দ্রুত পলাতক ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেবে বলে বলে দাবী জানান।
মৌলভীবাজার মডেল থানা পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত আসামীদের গ্রেয়তারের চেষ্টা চলমান রয়েছে।
12:40 am, Wednesday, 4 November 2026
News Title :
কুসুমবাগ শপিং সিটিতে দুধৃর্ষ চুরি: মামলা দায়ের,আটক-১
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 08:26:00 am, Saturday, 31 October 2026
- 132 Time View
Tag :
Popular Post
























