8:41 am, Thursday, 23 July 2026

কুয়েতের নতুন প্রধানমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল-হামাদ

আন্তর্জাতিক ডেস্ক : শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহকে কুয়েতের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মঙ্গলবার নিয়োগ দেয়া হয়েছে।

কুয়েতের যুবরাজ শেখ মিশাল আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ দেশটিতে একটি নতুন সরকার গঠনে শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহকে নিয়োগ দিয়ে আমিরের পক্ষে এক নির্দেশ জারি করেন এবং অনুমোদনের জন্য নামের একটি তালিকা পাঠান।

গত ৮ নভেম্বর কুয়েত সরকার আমিরের কাছে পদত্যাগ পত্র জমা দেয়। ১৪ নভেম্বর আমির এ পদত্যাগ পত্র গ্রহণ করেন।

পার্লামেন্টারি সেশনের প্রাক্কালে এ পদত্যাগ পত্র গ্রহণ করা হলো।

উল্লেখ্য, কুয়েতে বারবার মন্ত্রিপরিষদের রদবদলের অভিজ্ঞতা রয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

কুয়েতের নতুন প্রধানমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল-হামাদ

Update Time : 07:35:31 am, Wednesday, 24 November 2021