2:57 am, Friday, 5 June 2026

কেন বিয়ে করছেন না সালমান, জানালেন বাবা সেলিম খান

ডেস্ক রিপোর্ট :: সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ বহু নারীর প্রেমে পড়েছেন বলিউড ‘ভাইজান’ সালমান খান- বলিউডে এমন গুঞ্জন শোনা যায়। তবে এখনো ব্যাচেলরই রয়ে গেছেন তিনি। বয়স ৫৮ হলেও, বিয়ে নিয়ে বলিউড ভাইজানের কোনো ভ্রূক্ষেপ নেই। অন্যদিকে, সালমানের অনুরাগীরা অধীর অপেক্ষায় বসে আছেন, তার বিয়ে দেখার জন্য।

আদৌ কি বিয়ে করবেন সালমান? অভিনেতা তার বিয়ে নিয়ে কখনই কিছু বলেন না।

এবার ছেলের বিয়ে নিয়ে মুখ খুললেন বাবা সেলিম খান। তিনি জানান, আসলে সালমান খুবই সহজ সরল একজন মানুষ। খুব সহজেই সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু বিয়ে করতে ভয় পায়। সালমান মনে করেন, কোনো মেয়েই তার মায়ের মতো সংসার গোছাতে পারবে না। আসলে, সালমান সব মেয়ের মধ্যেই মায়ের কোয়ালিটিগুলো খুঁজতে শুরু করে।

সেলিম বলেন, সালমান চায় ও যেই মেয়েকে বিয়ে করবে, সে যেন স্বামী ও সন্তানদের প্রতি গভীর ভালোবাসা রাখে। সে যেন প্রকৃত স্ত্রী হয়ে ওঠে। আসলে এমন মেয়ে পাওয়া আজকাল খুবই কঠিন। তাই সালমান বিয়ে করছেন না।

Tag :
About Author Information

Sirajul Islam

ছুটি নেব কিনা? এত ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী

কেন বিয়ে করছেন না সালমান, জানালেন বাবা সেলিম খান

Update Time : 06:42:04 am, Wednesday, 26 June 2024