1:15 am, Monday, 15 June 2026

ক্রিমিয়ায় ইউক্রেনের ৯টি ড্রোন ঠেকিয়ে দিল রাশিয়া

ডেস্ক রিপোর্ট : রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের অন্তত ৯টি সামরিক ড্রোন ভূপাতিতের দাবি করেছে মস্কো। আকাশ প্রতিরক্ষা বাহিনী ও কৃষ্ণ সাগরীয় নৌবহর রবিবার ভোরে ক্রিমিয়ার সেভাস্তোপোলের বন্দরে নয়টি ইউক্রেনীয় ড্রোন ঠেকিয়ে দেয়। এমন দাবি করে বিবৃতিতে দিয়েছেন ক্রিমিয়ায় নিযুক্ত রুশপন্থি গভর্নর।

মস্কোর সেভাস্তোপোলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ আজ রোববার বলেছেন, শহরের অবকাঠামো বা সমুদ্রে থাকা কোনো জাহাজ ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও বলেছেন, দুটি ড্রোন সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় গুলি করে নামানো হয়। বাকি পাঁচটি রাশিয়ার ইলেকট্রনিক ওয়ারফেয়ার বাহিনী আটকে দেয় এবং অন্য দুইটি ড্রোন উপকূলীয় তীরের বাইরের ধ্বংস করা হয়।

সেভাস্তোপোলের বন্দর, বালাক্লাভা ও খেরসনে আক্রমণের চেষ্টা করা হয়েছিল বলেও দাবি করেন এই রুশ কর্মকর্তা। ফলে ভোরের দিকে কিছু সময়ের জন্য বন্দরে যাত্রী সেবা বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২০১৪ সালে ইউক্রেন থেকে জোরপূবর্ক ক্রিমিয়া দখলে নেয় মস্কো। যেকোনো মূল্যে নিজেদের অধীনে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ শুরুর পর ক্রিমিয়ায় একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। যার কোনটির দ্বায় স্বীকার করেনি কিয়েভ।

Tag :
About Author Information

Sirajul Islam

শ্রীমঙ্গলে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

ক্রিমিয়ায় ইউক্রেনের ৯টি ড্রোন ঠেকিয়ে দিল রাশিয়া

Update Time : 10:24:56 am, Sunday, 16 July 2023