7:07 pm, Wednesday, 6 May 2026

ক্রিমিয়ায় রুশ অস্ত্রগুদামে বিস্ফোরণ, নাশকতার অভিযোগ

ডেস্ক রিপোর্ট : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ক্রিমিয়ায় একটি গোলাবারুদের গুদামে, তাদের ভাষায়, নাশকতা সৃষ্টিকারীরা হামলা চালিয়েছে।

ক্রিমিয়ার ডিজানকোই শহরের কাছে এই গুদামে বিস্ফোরণের পর নিকটবর্তী বিভিন্ন অবকাঠামোরও ক্ষতি হয়েছে, এবং প্রায় ২ হাজার মানুষকে সেখান থেকে সরিয়ে নিতে হয়েছে।

মাত্র এক সপ্তাহ আগে ক্রিমিয়ায় রাশিয়ার একটি বিমানঘাঁটিতেও হামলা হয়েছিল, যেটিকে ক্ষেপণাস্ত্র হামলা বলে মনে করা হচ্ছে।

তবে ইউক্রেনের সরকার এই দুটি হামলার কোনোটিরই দায়িত্ব এখনো স্বীকার করেনি।

বিবিসি সংবাদদাতারা জানান, ক্রাইমিয়ায় রাশিয়ার অস্ত্রগুদামে একের পর এক যেসব বিস্ফোরণ ঘটে, সেগুলোর শব্দ নাকি অনেক দূর থেকে পর্যন্ত শোনা যাচ্ছিল।

শুরুতে রুশরা বলেছিল, কোনো আগুনের কারণে এই বিস্ফোরণ ঘটেছে। কিন্তু এখন তারা এ জন্য ‘নাশকতাকারীদের’ দায়ী করছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ক্রিমিয়ার মাইস্কোয়ে গ্রামের কাছে একটি অস্থায়ী অস্ত্রগুদামে মস্কো সময় সকাল সোয়া ছয়টায় এক বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সেখানে কেউ গুরুতর হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

তবে রুশদের নিয়োগ করা আঞ্চলিক প্রধান সের্গেই আক্সিনভ ঘটনাস্থল ঘুরে জানিয়েছেন, প্রায় ২ হাজার লোককে সেখান থেকে পাশের গ্রামে সরিয়ে নেয়া হয়েছে।

মাত্র গত সপ্তাহেই ক্রিমিয়ার কৃষ্ণসাগর উপকূলের এক বিমানঘাঁটিতে একের পর এক বিস্ফোরণে কয়েকটি রুশ যুদ্ধবিমান ধ্বংস হয়।

ইউক্রেন কখনোই প্রকাশ্যে স্বীকার করেনি যে, তারাই এসবের পেছনে।

তবে প্রেসিডেন্টের এক মুখপাত্র বলেছিলেন, ক্রিমিয়ায় অসামরিকীকরণ প্রক্রিয়া চলছে, যা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে এসব বিস্ফোরণ দুর্ঘটনাবশত ঘটেনি।

রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নিয়েছিল, এরপর তারা এই অঞ্চলটিকে রাশিয়ার অংশ বলে ঘোষণা করে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

ক্রিমিয়ায় রুশ অস্ত্রগুদামে বিস্ফোরণ, নাশকতার অভিযোগ

Update Time : 08:02:57 am, Wednesday, 17 August 2022