8:11 pm, Tuesday, 21 April 2026

খুলনায় ইজিবাইক চালক হত্যায় ৪ জনের যাবজ্জীবন

ডেস্ক রিপোর্ট :: খুলনায় ইজিবাইক চালক মেহেদী হাসানকে হত্যার দায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (০৬ এপ্রিল) খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন নগরীর লবণচরা থানা এলাকার বাসিন্দা মো. বাবু হোসেন (২১), মো. জাহিদুল ইসলাম নয়ন (১৯), মো. ফয়সাল হাওলাদার (১৯) ও মো. আবু রায়হান (১৯)।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, ২০১৮ সালের ১১ আগস্ট সকালে লবণচরা থানা এলাকার কুয়েত মসজিদের সামনে থেকে ইজিবাইকচালক মেহেদী হাসান রাব্বির (২০) মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গল্লামারী পুলিশ বক্সের পেছনের বাসিন্দা রাব্বির বাবা আব্দুর রহিম ব্যাপারী বাদী হয়ে মামলা করেন। তদন্ত কর্মকর্তা এসআই নাসির উদ্দিন মোল্লা ২০১৯ সালের ৩১ জানুয়ারি ৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

খুলনায় ইজিবাইক চালক হত্যায় ৪ জনের যাবজ্জীবন

Update Time : 07:46:09 am, Wednesday, 6 April 2022