5:02 am, Saturday, 29 August 2026

গাজায় হামাসের হামলায় সাত ইসরায়েলি সেনা নিহত

ডেস্ক রিপোর্ট :: গাজা উপত্যকার খান ইউনিসে এক বিস্ফোরণে ইসরায়েলের কমব্যাট ইঞ্জিনিয়ারিং কোরের সাত সেনা নিহত হয়েছে।

বুধবার (২৫ জুন) এক ঘোষণায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, গাজার খান ইউনিসে এক বিস্ফোরণে তাদের কমব্যাট ইঞ্জিনিয়ারিং কোরের সাত সৈন্য নিহত হয়েছেন।

আইডিএফ নিহত সাত জনের মধ্যে ছয়জন সৈন্যের নাম প্রকাশ করেছে। তারা হলেন লেফটেন্যান্ট মাতান শাই ইয়াশিনোভস্কি, স্টাফ সার্জেন্ট রোনেল বেন-মোশে, স্টাফ সার্জেন্ট নিব রাদিয়া, সার্জেন্ট রোনেন শাপিরো, সার্জেন্ট শাহার মানোয়াভ, সার্জেন্ট মায়ান বারুখ পার্লস্টেইন।

হতাহতের ঘটনাটি ঘটেছিল মঙ্গলবার(২৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে। একটি সাঁজোয়া যানে থাকা ৬০৫তম ব্যাটালিয়নের সৈন্যদের লক্ষ্য করে একটি বিস্ফোরণ ঘটানো হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, একজন হামলাকারী কোনোভাবে সেই সাঁজোয়া যানে বিস্ফোরক ডিভাইস সংযুক্ত করতে সক্ষম হয়।

ঘটনার পর আগুন নিভাতে ফায়ার সার্ভিস ও সৈন্যরা কাজ শুরু করে। একটি বুলডোজার ব্যবহার করে যানটিকে বালু দিয়ে ঢেকে ফেলা হয় এবং পরে সেটিকে গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে টেনে আনা হয়।

এর আগেই, মঙ্গলবার বিকেল ৪টা ২৫ মিনিটে, একই এলাকায় খান ইউনিসে আইডিএফ সৈন্যদের সঙ্গে হামাস যোদ্ধাদের অন্য একটি সংঘর্ষ ঘটে বলে জানা যায়। এতে দুজন সৈন্য আহত হন—তাদের একজনের অবস্থা গুরুতর, অন্যজনের হালকা।

Tag :
About Author Information

Sirajul Islam

গাজায় হামাসের হামলায় সাত ইসরায়েলি সেনা নিহত

Update Time : 08:10:27 am, Wednesday, 25 June 2025