2:33 pm, Wednesday, 5 August 2026

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট : বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের তিন সড়ক এলাকায় স্টাইলক্রাফট নামের একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করেছে। সড়ক অবরোধের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তি পড়েছেন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

শ্রমিকদের অভিযোগ, গাজীপুর শহরের তিন সড়ক এলাকায় অবস্থিত স্টাইলক্রাফট নামের একটি তৈরি পোশাক কারখানার মালিক পক্ষের কাছে জুন-জুলাই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস পাওনা রয়েছে। বকেয়া বেতন-ভাতা নিয়ে তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

এর পরিপ্রেক্ষিতে গত ২৬ জুলাই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের সমঝোতা চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ১ আগস্ট তাদের বেতন পরিশোধ করার কথা। কিন্তু পাওনা আদায় না করে মালিক পক্ষ কারখানা বন্ধ করে নোটিশ টাঙিয়ে দেয়।

বুধবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা বন্ধের নোটিশ দেখতে পেয়ে আন্দোলনে নামেন। শ্রমিকরা বিক্ষোভ করে জয়দেবপুর -ঢাকা সড়ক অবরোধ করে রেখেছে।

শিল্প পুলিশের পরিদর্শক মো. রেজাউল করিম বলেন, বেতন-ভাতা পরিশোধের জন্য শ্রমিকদের সঙ্গে কারখানার মালিকের সমঝোতা চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ১ আগস্ট জুন মাসের বেতন ও ৮ আগস্ট শ্রমিকদের ঈদ বোনাস দেওয়ার কথা। কিন্তু মালিকপক্ষ তা পরিশোধ না করেই কারখানা ছয় দিনের বন্ধ ঘোষণা করে। আজ সকালে শ্রমিকরা কাজে যোগদান করতে এসে বন্ধের নোটিশ দেখতে পেয়ে উত্তেজিত হয়ে আন্দোলনে নামেন। তারা বিক্ষোভ মিছিল করে জয়দেবপুর-ঢাকা সড়ক অবরোধ করে রেখেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের দাবি পূরণের জন্য মালিকপক্ষের সঙ্গে কথা বলছে। বিষয়টি পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে মালিকপক্ষ জানিয়েছে, বেতনের টাকা সংগ্রহ করতে ব্যর্থ হওয়ায় কারখানা ছয় দিন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুইজনের মৃত্যু

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

Update Time : 07:35:31 am, Wednesday, 2 August 2023