7:05 am, Tuesday, 14 July 2026

গোলান মালভূমিতে হামলার জবাব দেয়ার অঙ্গীকার ইসরায়েলের

ডেস্ক রিপোর্ট :: ইসরায়েল গোলান মালভূমিতে হামলার জবাব দেয়ার অঙ্গীকার করেছে। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে লেবানন থেকে ছোড়া রকেট হামলায় ১২ জন নিহত হওয়ার পর দেশটি রোববার এর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করে।

এ পরিপ্রেক্ষিতে বিশ্লেষকরা মনে করছেন গাজা যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে এর আগে ইরান প্রতিশোধমূলক হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে বলেছে, লেবাননে যে কোনো নতুন হামলা অপ্রত্যাশিত পরিণাম বয়ে আনবে।

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস গোলান মালভূমিতে শনিবারের হামলার নিন্দা জানিয়ে সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

গোলান মালভূমিতে এ হামলার কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার যুক্তরাষ্ট্রের সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন।

এসেই তিনি জরুরি কেবিনেট বৈঠক ডাকেন। এ সময়ে তিনি বলেন, হিজবুল্লাহকে এর জন্যে চড়া মূল্য দিতে হবে। যা আগে কখনো তাদের দিতে হয়নি।

একই সঙ্গে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়ভ গ্যালান্ট হামলাস্থল পরিদর্শন করেন এবং এর কড়া জবাব দেয়ার কথা জানান।

ইসরায়েল গোলান মালভূমির মাজদাল শামসের দ্রুজ শহরে হামলার জন্যে তেহরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীকে দায়ী করছে। তবে হিজবুল্লাহ ইসরায়েলের এ অভিযোগ অস্বীকার করে আসছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে বন্যার পানি নামলেও তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট, বিপর্যস্ত জনজীবন

গোলান মালভূমিতে হামলার জবাব দেয়ার অঙ্গীকার ইসরায়েলের

Update Time : 08:54:52 am, Monday, 29 July 2024