শেখ নুরুল ইসলাম :: আগামী ১১ অক্টোবর দূপুর ২ ঘটিকায় লন্ডনের দ্য অ্যাট্রিয়াম হলে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র
ইনঅগুরেশন সেরিমনি ও কেন্দ্রীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে প্রতিটি রিজিওনাল কমিটির মাধ্যমে বিভিন্ন শহরে চলছে প্রস্তুতি সভা।
এই ধারাবাহিকতায় ৫ ই অক্টোবর রাত ১১ ঘটিকায়
বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ বাংলাদেশ সেন্টারে এক সভা ও ডিনারপার্টি সফলভাবে সম্পন্ন হয়েছে।
সংগঠন এর সাউথ ওয়েলস রিজিওনাল প্রেসিডেন্ট মুজিবুর রহমান মুজিব এর সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি রকিবুর রহমান ও ট্রেজারার এ বি রুনেল এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ফাউন্ডার্স কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
সভায় বিশেষ অতিথি আলহাজ্ব লিয়াকত আলী, আলহাজ্ব আসাদ মিয়া,আসকর আলী,আব্দুল ওয়াহিদ বাবুল, শাহ শাফী, আব্দুর রুউফ তালুকদার, মফিকুল ইসলাম, ইকবাল আহমেদ,বদরউদ্দিন চৌধুরী বাবর, মোহাম্মদ মুজিব মিয়া, আলমগীর আলম, সাইফুল ইসলাম সিপু, সৈয়দ কাহের, জহির আলী, ফয়সল রহমান, বসর সিকদার, ইকবাল হোসেন,সুমন তরফদার, আব্দুল বাছিত বাচ্চু,আনোয়ার আলী, মাহমুদ মিয়া, শাহ আব্দুল ওয়াহাব জাহাঙ্গীর,শামসুল হক রানু, এম এ রউফ, আব্দুল কাইয়ুম জহির, আব্দুল আজিজ মাখন, এম এ সামাদ, বদরুল হক মনসুর, সাজেল আহমেদ, আব্দুল বসর,পারভেজ খান, ফয়ছল চৌধুরী, জাভেদ আহমেদ, ফয়সল মনসুর, এনামুল হোসেন সুয়েব, আজম সবুজ, মহারাজ, ও গিয়াস আহমেদ, সহ অন্যান্য নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ফয়েজ মিয়া।
সংগঠন এর কেন্দ্রীয় ফাউন্ডার্স কনভেনর মিডিয়া ব্যাক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর “ঐক্যের বন্ধনে একত্রিত হয়ে সিলেটের ঐতিহ্য ও সম্প্রীতির পতাকা আরও উঁচুতে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
সবার উপস্থিতিতে আমাদের এই কেন্দ্রীয় সম্মেলন হয়ে উঠবে আরও প্রাণবন্ত, আরও সফল, আরও স্মরণীয়।
ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে বলে উল্লেখ করে সিলেটবাসীর এই মহা- উৎসবে অংশ নেওয়ার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক 




























