10:16 pm, Saturday, 11 July 2026

চকবাজারের পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে

ডেস্ক রিপোর্ট :: রাজধানীর চকবাজারের কামালবাগের দেবিদ্বারঘাটেন পলিথিন কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের দীর্ঘ তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন লাগার ৯ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। প্রথমে ছয়টি এবং পরে আরও চারটি ইউনিট যোগ দেয়।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে বন্যা দূর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ

চকবাজারের পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে

Update Time : 10:02:36 am, Monday, 15 August 2022