12:22 am, Monday, 15 June 2026

চমক নিয়ে আসছেন আরিফিন শুভ

ডেস্ক রিপোর্ট : চমক দিয়েই নতুন বছর শুরু করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক আরিফিন শুভ। কয়েকদিন আগেই জানা গেছে মিজানুর রহমান আরিয়ানের রোমান্টিক সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। এবার তার নতুন সিনেমার প্রেক্ষাপট ১৯৭১।

‘দেবী’ খ্যাত আলোচিত পরিচালক অনম বিশ্বাসের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শুভ। এটি অনম বিশ্বাসের দ্বিতীয় সিনেমা। প্রায় দেড় বছর গবেষণা করে নতুন এই সিনেমার চিত্রনাট্য করেছেন অনম নিজেই।

আরিফিন শুভ নতুন সিনেমার বিষয়ে জানিয়েছেন, আমি অনম দাদার কাজের একজন ভক্ত। তার কাজ আর গল্পের কারণেই সিনেমাটিতে আমার যুক্ত হওয়া। আশা করছি দারুণ কিছু তৈরি হবে।

জানা গেছে, আগামী ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে। সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা ও অন্য চরিত্রে কারা অভিনয় করছেন তা দ্রুতই জানানো হবে।

আগামী বছর মুক্তির অপেক্ষায় আছে আরিফিন শুভর ‘ব্ল্যাক ওয়ার’, ‘নূর’ ও ‘মুজিব’ সিনেমা। আর ভালোবাসা দিবসে মুক্তি পাবে আরিয়ানের নাম ঠিক না হওয়া রোমান্টিক সিনেমা।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

শ্রীমঙ্গলে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

চমক নিয়ে আসছেন আরিফিন শুভ

Update Time : 06:21:25 am, Saturday, 10 December 2022