স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক ও তার পরিবারকে অপহরন করে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী পরিবার। বুধবার (২ আগষ্ট) মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক মো: সাকিব হোসেন চৌধুরী ও তার স্ত্রী, দুই ছেলেকে নিয়ে নিরাপত্তাহীনতায় আছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো: সাকিব হোসেন চৌধুরী বলেন, ২৮ জুন “শ্রীমঙ্গলে সুধা মিস্টান্ন ভাণ্ডারের ম্যানেজারকে মারধোরের অভিযোগ এমপির নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে“ শিরোনামে তার লিখা সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়। মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদের নিরাপত্তারক্ষী পুলিশের এএসআই মোহাম্মদ গোলাম কিবরিয়ার শ্রীমঙ্গল চৌমুহনীর সুধা মিষ্টান্ন ভাণ্ডারে সঙ্গী সাথী নিয়ে যান। নাস্তার মান খারাপ হওয়ায় ম্যানেজার আরফান মিয়া (৩৩) মারধোর করেন। এবিষয় নিয়ে তার পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর থেকে তার ও তার পরিবারের উপর অপহরন করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। পরবর্তীতে “মৌলভীবাজারে এমপি হয়েই নেছার সম্পদশালী: অভিযোগের শেষ নেই“ শিরোনামে আরো একটি সংবাদ তার পত্রিকায় প্রকাশিত হয়। এমপি নেছার আহমদের নির্বাচনী হলফনামায় দেওয়া হিসাব ও পরবর্তীতে এমপি হওয়ার পর রাতারাতি আংগুল ফুলে কলা গাছ হওয়ার হিসাব নিকাশ ছিল। নির্বাচনীয় ইস্তেহারে হলফনামায় দেওয়া সম্পদের হিসাবে উল্লেখ করেন, ব্যবসা থেকে বছরে তার আয় ২লাখ ৬০হাজার, কৃষি খাত আয় ১০হাজার ৩৮টাকা। সব মিলিয়ে আয় ২ লাখ ৭০হাজার ৩৮টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমানো রয়েছে ২ লাখ টাকা, নগদ রয়েছে ১লাখ ১২হাজার টাকা। ৩২হাজার টাকা মূল্যের স্বর্ণ ও অন্যান্য অলংকার রয়েছে। দুটি গাড়ির মূল্য ১১লাখ ৮৫হাজার টাকা। ঘরের আসবাব পত্রের মূল্য ৬০ হাজার টাকা। তাঁর নিজের কোনো জমি নেই। পৈতৃক সূত্রে প্রাপ্ত কৃষি-অকৃষি জমি দেড় একরের মতো। এছাড়াও জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত হন তিনি। নির্বাচিত হওয়ার আগে আধাপাকা একটা বাড়িতে ছিল তাঁর বসবাস। তবে সংসদ সদস্য হওয়ার পর বদলে গেছে তার অর্থভান্ডার। শহরের গুজারাই এলাকায় একতলা পুরোনো ভবনের সামনেই এমপি হওয়ার বদৌলতে মাথা তুলে দাঁড়িয়েছে এখন তাঁর দুটি আলিশান বাড়ির। চারতলা বিশিষ্ট প্রতিটি ভবনই বিশাল এলাকা জুড়ে তৈরী। শহরের ব্যস্ততম চৌমুহনীতেও কিনেছেন একটি বাড়ি। আগের বাড়িটিকেও রিনোভেট করে দৃষ্টিনন্দন করে তুলেছেন। সিলেট শহরেও সম্পদ গড়েছেন। এমপি নেছার আহমদ তাঁর স্ত্রীর বোন জামাই জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজমল আহমেদের উপর সকল দপ্তর দেখার দায়ীত্ব দিয়ে রেখেছেন। সিএনজি থেকে শুরু করে শহরের সব সরকারি অফিসের টেন্ডার নিয়ন্ত্রণে একক আধিপত্য তার। আজমল আহমেদের ছেলে ইমরান আহমেদ শাওন এমপির ব্যক্তিগত সহকারী। তিনি আবার সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও। যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক মুনজর আহমেদ চৌধুরীর জমি দখলে নিয়েছেন এমপির ভাগ্নে শফি মিয়া। পাসপোর্ট অফিস, বিআরটিএ, এলজিআরডি, সমাজসেবা, সড়ক ও জনপথ সহ প্রতিটি অফিসে একক নিয়ন্ত্রণ গড়ে তুলেছেন আজমল হোসেন। উপজেলা প্রকল্প কর্মকর্তার মাধ্যমে ইউনিয়ন চেয়ারম্যান কতটুকু কাজ পাবেন, তা নির্ধারণ করেন এমপি নেছার আহমদ। উল্লেখিত বিষয় পত্রিকায় প্রকাশিত হওয়ার পর তকে সহ তার পরিবার পরিজনের অপহন করে হত্যা ও গুম করার হুমকি দিয়ে যাচ্ছে একটা মহল। তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভূগছেন।
2:59 pm, Saturday, 31 October 2026
News Title :
মৌলভীবাজার সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক পরিবারকে অপহরন করে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:50:30 pm, Thursday, 3 August 2023
- 572 Time View
Tag :
Popular Post






























