9:12 am, Thursday, 14 May 2026

চায়নিজ তাইপেকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট : উইমেনস ফাইভ-এ-সাইড হকিতে দিনের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে হেরে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই চায়নিজ তাইপেকে উড়িয়ে দিয়েছে লাল-সবুজ দলের সেনানিরা।

ওমানের সালালাহতে শুক্রবার (২৫ আগস্ট) নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭-৪ গোলে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অর্পিতা পল ও আইরিন রিয়ার নৈপুণ্যে চায়নিজ তাইপেকে ১০-৫ গোলে উড়িয়ে দেয় দল।

অর্পিতা ৬টি ও আইরিন ৪টি গোল করে দলকে বড় জয় এনে দেন। প্রথম মিনিটে আক্রমণ থেকে দলকে এগিয়ে নেন অর্পিতা। তৃতীয় মিনিটে আরও দুবার গোলের দেখা পান তিনি। পরে ১৭, ২২ ও ৩০ মিনিটে আরও তিনবার লক্ষ্যভেদ করেন অর্পিতা।

অর্পিতার মতো আইরিনেরও সবগুলো গোলই আক্রমণ থেকে। ১২ মিনিটে নিজের প্রথম গোল পান। এরপর ১৪, ২০ ও ২১ মিনিটে তিনি পান জালের দেখা।

এই প্রতিযোগিতায় বাংলাদেশ চ্যালেঞ্জার পুলে খেলছে। এই পুলে বাংলাদেশসহ আছে চায়নিজ তাইপে, ইন্দোনেশিয়া, ইরান, ওমান ও হংকং।

এলিট পুলে অংশ নিচ্ছে চার দল ভারত, জাপান, থাইল্যান্ড ও মালয়েশিয়া।

Tag :
About Author Information

Sirajul Islam

‘হাইল হাওরে’ মাহমুদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

চায়নিজ তাইপেকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

Update Time : 07:51:49 am, Saturday, 26 August 2023