9:32 pm, Friday, 29 May 2026

চিলির বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার শুরুর একাদশ

ডেস্ক রিপোর্ট :: ২০১৬ সালের কোপা আমেরিকা ছিল কোপার অন্যান্য সকল আসর থেকে ভিন্ন। কেননা সেবার কোপার একশো বছর উপলক্ষে বিশেষ টুর্নামেন্ট হয়েছিল সেটি। তাই বিজয়ী দলের হাতে তুলে দেয়া হয়েছিল স্বর্ণখচিত ট্রফি। সেবার টুর্নামেন্টটির ফাইনাল হয়েছিল যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক মেটলাইফ স্টেডিয়ামে। ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হারিয়ে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল আর্জেন্টিনার। পেনাল্টি মিস করেছিলেন মেসি।
আবারো যুক্তরাষ্ট্রের সেই ঐতিহাসিক মেটলাইফ স্টেডিয়ামে একই প্রতিপক্ষের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে আলবিসেলেস্তেরা। টুর্নামেন্টও সেই কোপা আমেরিকা। পার্থক্য কেবল সেবার ফাইনাল আর এবার গ্রুপ পর্ব। সেই আর্জেন্টিনা দল থেকে এবারের আর্জেন্টিনা দল যোজন যোজন এগিয়ে। চিলির দলটাও সেই শিরোপাজয়ী দলের থেকে অনেকটা খর্ব শক্তির। মেসির সামনে এবার তাই প্রায়শ্চিত্ত করার পালা।

ইতোমধ্যে এই টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা প্রথম ম্যাচে কানাডাকে পরাজিত করে মিশন শুরু করে। এবার তাদের প্রতিপক্ষ শক্তিশালী চিলি। সেই ফাইনালের পর অবশ্য তাদের বিপক্ষে আর হারেনি মেসিরা। তারপরও এই ম্যাচ নিয়ে বেশ সিরিয়াস আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। বুধবার (২৬ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি।
বুধবারের ম্যাচে জয় পেলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে আর্জেন্টিনার। প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জয় পায়া তারা। অন্যদিকে চিলি তাদের প্রথম ম্যাচে পেরুর সঙ্গে গোলশূন্য ড্র করে।
এই ম্যাচের একাদশ কেমন হবে তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই বিশ্বজুড়ে আর্জেন্টাইন সমর্থকদের। উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে স্কালোনি ৪-৪-২ ফরমেশনে খেলিয়েছিলেন আর্জন্টিনাকে। যেখানে মিডফিল্ডে পারেদেসকে দেখা গিয়েছিল। মার্কুস আকুনা, ডি মারিয়া সবাই ছিলেন কানাডার বিপক্ষে একাদশে।

তবে চিলির বিপক্ষে ফরমেশন ঠিক রাখলেও একাদশে পরিবর্তন আনার ইঙ্গিত রয়েছে স্কালোনি অনুশীলনে। সেখানে বেশিরভাগ সময়েই দেখা গেছে তাগলিয়াফিকো, এনজো ফার্নান্দেজ ও নিকো গঞ্জালেজকে খেলতে। চিলির বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রড্রিগো ডি পল, লেয়ান্দ্রো পারেদেস অথবা এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস গঞ্জালেজ/ডি মারিয়া, মেসি, জুলিয়ান আলভারেজ।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজার জুয়া ও মাদকের ভয়াবহ বিস্তার-অপরাধের ঝুঁকিতে শহর, ধ্বংসের পথে কিশোর-যুব সমাজ (পর্ব-১)

চিলির বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার শুরুর একাদশ

Update Time : 08:17:03 am, Wednesday, 26 June 2024