5:07 am, Thursday, 30 July 2026

জনগণ বিএনপি’র পাশে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপি জনগনের কাছ থেকে দুরে সড়ে গেছে, জনগন তাদের পাশে নেই। তারা অনেক কথাই বলে কিন্তু বাস্তবতার সাথে কোন মিল নেই। সরকার বন্যা দুর্গতদের পাশে ছিল। প্রধানমন্ত্রী সারারাত ঘুমাননি। আমাদের নির্দেশনা দিয়েছেন ব্যবস্থা নিতে। সাথে সাথেই প্রশাসন, র‌্যাব, সেনাবাহিনী ও সাধারন জনগণকে নিয়েই বন্যা পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটি’র সভা ও সুশীল সমাজের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। জেলা প্রশাসকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, পীর ফজলুর রহমান মিছবাহ এমপি, পৌর মেয়র নাদের বখত, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন প্রমুখ। পরে তিনি সুনামগঞ্জ সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে ত্রান বিতরন করে।

Tag :
About Author Information

Sirajul Islam

শ্রীমঙ্গলে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩৯ পিস ইয়াবা ও ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

জনগণ বিএনপি’র পাশে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : 02:08:57 pm, Tuesday, 5 July 2022