1:34 pm, Friday, 22 May 2026

জন্মদিনে আলিয়ার যত আয়োজন

ডেস্ক রিপোর্ট :বলিউডে আলিয়া ভাট সবসময়ই আলোচনা-সমালোচনার শীর্ষে থাকেন। নিজের জন্মদিন নিয়ে অন্য সব অভিনেত্রীদের যেখানে আয়োজনের অভাব থাকেনা সেখানে আলিয়ার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। শুক্রবার (১৫ মার্চ) আলিয়ার ৩১তম জন্মদিন উপলক্ষে কাপুর পরিবারে চলছে উদযাপন।

জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকেই আলিয়ার জন্মদিনের প্রথম প্রহরে উদযাপন সেরেছে কাপুর পরিবার।

তার আগে তিনি সেরেছেন বন্ধুদের সঙ্গে ডিনার। ক্যামেরাম্যান-দের বেশকিছু তোলা ছবিতে আলিয়াকে দেখা গেছে। ওই ডিনার অনুষ্ঠানে আলিয়ার সঙ্গে ছিলেন তার স্বামী রণবীর কাপুরও।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, জন্মদিনে নিজ পরিবারের সঙ্গেই কেক কাটার কথা রয়েছে আলিয়ার।

এদিকে আলিয়ার জন্মদিন উপলক্ষে বলিউডের অন্যান্য তারকারা জানিয়েছেন শুভেচ্ছা। এর মধ্যে কারিনা কাপুর, ক্যাটরিনা কাইফ এবং রণবীর কাপুরের মা নিতু কাপুর রয়েছেন।

উল্লেখ্য, গত বছর নিজের জন্মদিন লন্ডনে কাটিয়েছিলেন আলিয়া। সম্প্রতি তিনি ভাসান বালার পরিচালিত ‘জিগরা’ সিনেমার শুটিং শেষ করেছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

জন্মদিনে আলিয়ার যত আয়োজন

Update Time : 05:53:50 am, Saturday, 16 March 2024