8:18 am, Wednesday, 11 November 2026

জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু

ডেস্ক রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। প্রথমে মনোনয়ন ফরম নেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।

আজ সোমবার (২০ নভেম্বর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। জাতীয় পার্টির মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ৩০ হাজার টাকা।

এর আগে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ের সামনে দাঁড়িয়ে দেখা যায়, সকাল থেকে নেতাকর্মীদের তেমন উপস্থিতি নেই। হাতে গোনা কয়েকজন এসেছেন মনোনয়ন ফরম নিতে। এ ছাড়া দলটির বেশির ভাগ শীর্ষ নেতা কার্যালয়ে আসেননি। শুধু বেলা ১১টা ১৫ মিনিটের দিকে কার্যালয়ে আসেন জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু।

তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

মিশরে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৭, আহত ১১২

জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু

Update Time : 08:28:45 am, Monday, 20 November 2023