1:08 pm, Wednesday, 10 June 2026

জাপানে মডার্নার ‘দূষিত ডোজ’ নেয়ার পর ২ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :: জাপানে ত্রুটি থাকার আশঙ্কায় বাতিল করা মডার্নার টিকা গ্রহণকারী দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার এ তথ্য নিশ্চিত করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানায়, ওই দুই ব্যক্তি কয়েকদিন আগেই বাতিল হওয়া ব্যাচের টিকা গ্রহণ করেছিলেন। তবে মৃত্যুর ঘটনাটি এখনো তদন্ত করছে কর্তৃপক্ষ।

দূষিত পদার্থ থাকার সন্দেহে বৃহস্পতিবার ১৬ লাখ ডোজ মডার্নার টিকা বাতিল করে দেশটি। তবে মডার্না কর্তৃপক্ষ জানিয়েছিল টিকাগুলোতে ঝুঁকিপূর্ণ কোনো উপাদান পাওয়া যায়নি। সতর্কতার অংশ হিসেবেই সেগুলো বাতিল করা হয়েছিল।

গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছিল টিকায় ধাতব বস্তুর উপস্থিতি ছিল।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

জাপানে মডার্নার ‘দূষিত ডোজ’ নেয়ার পর ২ মৃত্যু

Update Time : 08:40:38 am, Saturday, 28 August 2021