ডেস্ক রিপোর্ট :: জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মানসিক রোগিদের একটি কেয়ার হোমে বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু ও ১০ জনেরও বেশি দগ্ধ হয়েছে। পুলিশ একথা জানিয়েছে। পুলিশের এক মুখপাত্র বলেন, জার্মানির রিউটলিনজেন নগরীতে প্রায় ৩৬ জন মানসিক রোগিদের ওই বিশেষ কেয়ার হোমে এ অগ্নিকাণ্ড ঘটে।তিনি জানান, দগ্ধদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক।পুলিশ জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কেয়ার হোমের বাকি বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে।
কর্তৃপক্ষ সেখানে অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত করছে।
10:27 pm, Saturday, 11 July 2026
News Title :
জার্মানিতে কেয়ার হোমে অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 07:53:07 am, Wednesday, 18 January 2023
- 356 Time View
Tag :
Popular Post





























