এম এম সামছুল ইসলাম: জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামে ১ রাতেই ৪ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। জানা যায়, রোববার (২৩ অক্টোবর) গভীর রাতে চোরচক্র পূর্ব বেলাগাঁও কন্টিনালার আব্দুল খালেকের বাড়িতে প্রবেশ করে নগদ ২০ হাজার টাকা ও অন্যান্য জিনিসপত্র, জহির মিয়ার বাড়িতে প্রবেশ করে নগদ ২৫ হাজার টাকা, জমির উদ্দিনের বাড়িতে প্রবেশ করে নগদ ৫০ হাজার টাকা, সাহার উদ্দিনের বাড়িতে প্রবেশ করে প্রয়োজনীয় জিনিসপত্রসহ সর্বমোট প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল চুরেরা লুট করে নিয়ে যায়। ভুক্তভোগীরা জানান চোরের দল গভীর রাতে বাড়িতে প্রবেশ করে বসত ঘরের গ্রিল দরজা ও জানালার সিটকারি ভেঙ্গে ঘরে প্রবেশ করে চোরচক্র। জুড়ীতে ঘনঘন চুরির ঘটনায় জুড়ীবাসীর মাঝে আতংক বিরাজ করছে। ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল কাশেম জানান, চুরির ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে অবগত হই এবং ঘটনাটি ইউপি চেয়ারম্যান ও জুড়ী থানাকে অবগত করি। ইউপি চেয়ারম্যান মাছুম রেজা বলেন, একই রাতে ৪ বাড়িতে চুরির ঘটনাটি দুঃখজনক। তিনি অপরিচিত কাউকে রাতের বেলায় সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করতে দেখলে সাথে সাথে আটক করে থানায় খবর দেয়ার পরামর্শ দেন। জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ইউপি সদস্যের মাধ্যেমে তিনি চুরির ঘটনা জানতে পেরেছেন। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার হবে। উল্লেখ্য যে, জুড়ীতে গত ১৮ অক্টোবর গভীর রাতে উপজেলার ভবানীগঞ্জ বাজারে ৫টি দোকানে ও ২১ অক্টোবর একই রাতে নয়াবাজারের ৬টি দোকানে সংঘবদ্ধভাবে চুরির ঘটনা ঘটে। এতে করে সর্ব মহলে আতংঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
1:03 pm, Wednesday, 22 April 2026
News Title :
জুড়ীতে গত রাতেই ৪বাড়িতে চুরিসহ সপ্তাহে ১৫টি চুরি হয়েছে, আতংকে জুড়ীবাসী
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:58:28 pm, Tuesday, 25 October 2022
- 372 Time View
Tag :
Popular Post
























