জুড়ী সংবাদদাতাঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলা সীমান্ত দিয়ে অবাদে ভারতীয় মহিষ ও নানানমালামালবাংলাদেশে প্রবেশকরছে। ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) গভীররাতে এ সীমান্তদিয়ে ৫টি মহিষ বাংলাদেশে প্রবেশ করে। সকালে উপজেলার সাগরনাল ইউনিয়নের বটনীঘাট এলাকায় এক ব্যবসায়ির বাড়ীতে মহিষ গুলোপাওয়া যায়। স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা জুড়ী বিজি বিক্যাম্পে খবর দেন। খবর পেয়ে মোকামবাড়ী ও শিলুয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা সেখানে গিয়ে সকাল ৯ টায় মহিষ গুলো ও ১টি মোটরসাইকেল নং- মৌলভীবাজার-ল-১১-০৬৫১ আটক করেন। পরে মহিষ গুলো জুড়ী বেতুলী স্থল শুল্ক ষ্টেশনে জমা না দিয়ে বিনা মাইকিংয়ে শিলুয়া খেয়াঘাটের পাশে ৪টি মহিষ নিলামে ৩ লাখ ৩৭ হাজার ৫শ টাকায় বিক্রয় করে বিজিবি সদস্যরা। বিক্রয়ের টাকা গুলো ও মোটরসাইকেল জুড়ী বেতুলী স্থল শুল্ক ষ্টেশনে রাত ৮টা বাজলে ওজমা দেন নিবিজিবি সদস্যরা। এব্যাপারে জানতে চাইলে শিলুয়া বিজিবি সুবেদার মালেক উদ্দিন বলেন, আমরা ব্যস্ত আছি পরে কথা বলবো। জুড়ী বেতুলী স্থল শুল্ক ষ্টেশন কর্মকর্তা সজিব পাল বলেন, রাত ৮টা ৩০ মিনিটে আমার নিকট বিজিবি সদস্যরা ১টি মোটরসাইকেল নিয়ে এসে জমা দিয়েছেন।
3:00 am, Saturday, 22 August 2026
News Title :
জুড়ীর ফুলতলা সীমান্ত দিয়ে আসছে ভারতীয় মহিষসহ নানাপণ্য: ভারতীয় মহিষ ও মোটরসাইকেল আটক
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 05:55:05 pm, Thursday, 27 January 2022
- 603 Time View
Tag :
Popular Post





























