4:05 pm, Thursday, 18 June 2026

জেন্ডায়াকে বিয়ে করে ফেলেছেন টম হল্যান্ড!

বিনোদন ডেস্ক :: হলিউডের জনপ্রিয় তারকা জুটি টম হল্যান্ড এবং জেন্ডায়া বিয়ে নিয়ে গুঞ্জন বহুদিনের। অবশেষে সেই জল্পনায় সিলমোহর দিলেন টম হল্যান্ড নিজেই।

এক সাক্ষাৎকারে তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে জানিয়ে দিয়েছেন, তাদের বিয়ে হয়ে গেছে।
কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল, গোপনে বিয়ে সেরেছেন টম ও জেন্ডায়া।

চলতি বছরের শুরুতে জেন্ডায়ার স্টাইলিস্ট ল’ রোচও দাবি করেছিলেন যে, তাদের বিয়ে ইতোমধ্যেই হয়ে গেছে। এরপর সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে একাধিক এআই-নির্মিত ‘বিয়ের ছবি’, যা নিয়ে ভক্তদের মধ্যে তুমুল আলোচনা শুরু হয়।
সম্প্রতি এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে টম জানান, তার ঠাকুমা ওই এআই-তৈরি ছবিগুলো দেখে ভেবেছিলেন, তাকে বিয়েতে আমন্ত্রণ জানানো হয়নি। তখন প্রশ্ন করা হয়, পরিবারের অন্য সদস্যদেরও কি বিষয়টি বুঝিয়ে বলতে হয়েছিল? জবাবে টম বলেন, ‘না, কারণ ওরা সবাই সেখানে ছিল।

’ এই এক মন্তব্যেই কার্যত নিশ্চিত হয়ে যায় যে তাদের বিয়ে সত্যিই হয়েছে। তবে এর বেশি কিছু বলতে রাজি হননি অভিনেতা। তার সংযোজন, এই বিষয়ে এর বেশি কিছু জানতে পারবেন না।
যদিও বিয়ের তারিখ, স্থান বা অনুষ্ঠান সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেননি টম-জেন্ডায়া। বরাবরই নিজেদের ব্যক্তিগত জীবনকে প্রচারের আলো থেকে দূরে রাখতে পছন্দ করেন তারা।

‘স্পাইডার-ম্যান’ সিনেমার সেটে পরিচয়ের পর ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়ান টম ও জেন্ডায়া। ২০২১ সালে তাদের সম্পর্ক প্রকাশ্যে আসে। ২০২৪ সালের শেষ দিকে তাদের বাগদানের খবর প্রকাশ্যে এসেছিল। আর এবার টমের মন্তব্যে বিয়ের গুঞ্জনও প্রায় নিশ্চিত হয়ে গেল।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

আশা-ভরসার প্রতীক নাকি দলের বোঝা!

জেন্ডায়াকে বিয়ে করে ফেলেছেন টম হল্যান্ড!

Update Time : 09:00:26 am, Thursday, 18 June 2026