11:31 pm, Thursday, 2 July 2026

টাইব্রেকারের আগে দোয়া, জয়ের পর সিজদা—বিশ্বকাপে ভাইরাল মরক্কোর বিশ্বাসের শক্তি

ডেস্ক রিপোর্ট : বিশ্বকাপের নকআউট ম্যাচে পেনাল্টি শুটআউটের আগে সাধারণত খেলোয়াড়দের দেখা যায় শেষ মুহূর্তের কৌশল নিয়ে আলোচনা করতে। কিন্তু মরক্কোর ফুটবলাররা বেছে নিলেন ভিন্ন এক পথ।

নেদারল্যান্ডসের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচে টাইব্রেকারের আগে প্রধান কোচ মোহাম্মদ ওহাবি ও পুরো দল গোল হয়ে দাঁড়িয়ে পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন। এরপরই শুরু হয় শুটআউট।

১-১ সমতায় শেষ হওয়া ম্যাচে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় মরক্কো। শেষ পেনাল্টিতে ইসমাইল সাইবারি গোল করার সঙ্গে সঙ্গেই খেলোয়াড় ও কোচিং স্টাফ একে অপরকে জড়িয়ে ধরার আগে মাঠেই সিজদায় লুটিয়ে পড়েন।

আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সেই মুহূর্ত দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
অবশ্য এমন দৃশ্য মরক্কো ফুটবল দলের জন্য নতুন কিছু নয়।

বহু বছর ধরেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলটি দোয়া করে। জয় কিংবা পরাজয় যাই হোক না কেন, তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও আত্মসমর্পণের প্রতীক হিসেবে সিজদা দেয়। তাদের এই ধর্মীয় অনুশীলন বিশ্বজুড়ে অসংখ্য ফুটবলপ্রেমীর প্রশংসা কুড়িয়েছে।
এই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য নুসাইর মাজরাউই। মরক্কোর এই ডিফেন্ডার অতীতে একাধিকবার বলেছেন, ইসলাম তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যতে পুরো কোরআন মুখস্থ করা এবং ফুটবল ক্যারিয়ার শেষে ধর্মীয় শিক্ষা ও সমাজসেবায় যুক্ত হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।

অন্যদিকে দুর্দান্ত ফর্মে আছেন ২৪ বছর বয়সী ইসমাইল সাইবারি। বিশ্বকাপে চার ম্যাচে তিন গোল করার পাশাপাশি নেদারল্যান্ডসের বিপক্ষে জয়সূচক পেনাল্টিটিও এসেছে তাঁর পা থেকেই।

বিশ্বাস, মানসিক দৃঢ়তা ও মাঠের পারফরম্যান্স—এই তিনের সমন্বয়ে স্বপ্নের বিশ্বকাপ যাত্রা অব্যাহত রেখেছে মরক্কো। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ কানাডা।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্পন্দন মৌলভীবাজার সরকারি কলেজ ইউনিট কমিটি অনুমোদন

টাইব্রেকারের আগে দোয়া, জয়ের পর সিজদা—বিশ্বকাপে ভাইরাল মরক্কোর বিশ্বাসের শক্তি

Update Time : 08:06:32 am, Tuesday, 30 June 2026