11:28 pm, Thursday, 2 July 2026

দলের জয় গ্যালারিতে মায়ের সঙ্গে উদযাপন মরক্কো তারকার

ডেস্ক রিপোর্ট : মাথায় মারাত্মক চোট পেয়ে রক্তাক্ত হয়েছিল শরীর, রক্তে ভিজে লাল হয়ে যাওয়া জার্সি—তবুও মাঠ ছাড়েননি মরক্কোর ইসমাইল সাইবারি। নতুন জার্সি গায়ে চাপিয়ে টাইব্রেকারে ডাচদের জালে শেষ বলটি জড়িয়ে মরক্কোকে এনে দিয়েছেন এক অবিস্মরণীয় জয়।

মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হওয়া রাউন্ড অব ৩২-এর ম্যাচে শক্তিশালী নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারিয়েছে মরক্কো। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

সেখানেও ফলাফল না আসায় পেনাল্টি শুটআউটে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়।
ম্যাচের ৭২ মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে গিয়েছিল নেদারল্যান্ডস।

যোগ করা সময়ে (৯১ মিনিটে) মরক্কোর ডিফেন্ডার ইসা দিওপের দুর্দান্ত হেডে সমতায় ফেরে আফ্রিকান পরাশক্তিরা। এরপর অতিরিক্ত ৩০ মিনিটে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।
সেখানে ডাচদের হয়ে জাস্টিন ক্লাইভার্ট, কুইন্টেন টিম্বার এবং ক্রিসেনসিও সামারভিল গোল করতে ব্যর্থ হন। মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনো সামারভিলের শটটি দুর্দান্তভাবে ঠেকিয়ে দিলে মরক্কোর জয়ের পথ তৈরি হয়।

এর আগে অতিরিক্ত সময়ের শেষের দিকে মাথায় মারাত্মক আঘাত পেয়ে কপাল ফেটে রক্ত ঝরছিল সাইবারির। সারা শরীর রক্তে ভিজে যাওয়ায় জার্সিও পরিবর্তন করতে হয়েছিল তাকে। কিন্তু সেই চোট তার মানসিক দৃঢ়তায় বিন্দুমাত্র চির ধরাতে পারেনি। ডাচ গোলকিপার বার্ট ভারব্রুগেনকে পরাস্ত করে বল জালে জড়ানোর পরপরই গায়ের নতুন জার্সিটি খুলে বুনো উদযাপনে মেতে ওঠেন ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার।

এরপর গ্যালারিতে যান সাইবারি। সেখানে মাকে জড়িয়ে ধরে উদযাপন করেন তিনি। সেই সময় আনন্দে অশ্রু চোখে ছেলেকে জড়িয়ে ধরেন সাইবারির মা।

চলতি বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন ইসামাইল সাইবারি। গ্রুপপর্বে ব্রাজিল, স্কটল্যান্ড এবং হাইতির বিপক্ষে গোল করে একক বিশ্বকাপ টুর্নামেন্টে কোনো মরক্কোর খেলোয়াড়ের করা সর্বাধিক গোলের নতুন রেকর্ড গড়েন।

গ্রুপপর্বে সাইবারির সেই ঝলক দেখা গেল বিশ্বকাপের তিনবারের রানার্সআপ নেদারল্যান্ডসের বিপক্ষেও। বিবিসির রেটিংয়ে ৭.৩২ পয়েন্ট পেয়ে ম্যাচে মরক্কোর তৃতীয় সেরা রেটিংপ্রাপ্ত খেলোয়াড় তিনি। পেনাল্টিতে সাইবারির ঠান্ডা মাথার শট খুঁজে নেয় জালের ঠিকানা আর উল্লাসে ভাসে পুরো মরক্কো শিবির।

চার বছর আগে কাতার বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল মরক্কো। সাইবারির ফর্ম আর দলীয় পারফর‍ম্যান্সে এবার আরও বড় স্বপ্ন দেখছে তারা। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী শনিবার হিউস্টনে যৌথ আয়োজক কানাডার মুখোমুখি হবে অ্যাটলাস লায়ন্সরা।

Tag :
About Author Information

Sirajul Islam

স্পন্দন মৌলভীবাজার সরকারি কলেজ ইউনিট কমিটি অনুমোদন

দলের জয় গ্যালারিতে মায়ের সঙ্গে উদযাপন মরক্কো তারকার

Update Time : 08:05:17 am, Tuesday, 30 June 2026