10:02 am, Wednesday, 17 June 2026

টাঙ্গাইলে বাসচাপায় প্রাণ গেল অটোরিকশার দুই আরোহীর

ডেস্ক রিপোর্ট:টাঙ্গাইলে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

আজ বুধবার সকাল ৭টার দিকে জেলার ধনবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।

প্রাণ হারানো ব্যক্তিরা হলেন জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ডুয়াইল গ্রামের ৪০ বছর বয়সী ওয়াজেদ আলী ও একই এলাকার ৩২ বছর বয়সী আব্দুল হালিম।

ধনবাড়ী থানার ওসি (তদন্ত) ইদ্রিস আলী জানান, বুধবার সকাল ৭টার দিকে জামালপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ধনবাড়ী উপজেলার সাত্তারকান্দি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই আরোহী নিহত হন। আহত হন আরও চারজন।

তিনি আরও জানান, বাসটি জব্দ করা গেলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

শ্রীমঙ্গলে ৮বছরের শিশু ধ র্ষ ণ : ধ র্ষ ণ কারী আটক

টাঙ্গাইলে বাসচাপায় প্রাণ গেল অটোরিকশার দুই আরোহীর

Update Time : 08:29:21 am, Wednesday, 5 July 2023