5:10 am, Wednesday, 18 November 2026

টিসিবির ন্যায্যমূল্যের কার্যক্রম বাড়ল ৪ দিন

ডেস্ক রিপোর্ট : সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম ৪ দিন বাড়িয়েছে। ইতোমধ্যে এ কার্যক্রম সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের চাহিদা মেটাতে কিছুটা সক্ষম হয়েছে।

আগামী ২৬ ফেব্রুয়ারি (শনিবার) পর্যন্ত এ কার্যক্রম চলার কথা নিশ্চিত করেছেন টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির।

তিনি জানান, চলতি অর্থবছরে অষ্টম দফার বিক্রি কার্যক্রম আজ (মঙ্গলবার) শেষ হওয়ার কথা ছিল। তবে চলতি মাসের পণ্য বিক্রি কার্যক্রম ৪ দিন বাড়িয়ে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।

এর আগে গত ২৭ জানুয়ারি টিসিবির ট্রাকে বিক্রি কার্যক্রম বন্ধ হয়। এর পর অষ্টম বারের মতো বিক্রি কার্যক্রম শুরু হয় গত ৩ ফেব্রুয়ারি।

ওই সময় টিসিবির পক্ষ থেকে জানানো হয়, ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সয়াবিন তেল, মসুর ডাল, পেঁয়াজ ও চিনি বিক্রি করবে টিসিবি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে কোভিড-১৯ চলাকালীন সময়ে সাধারণ আয়ের মানুষকে ভর্তুকি মূল্যে সারাদেশে ৪০০ থেকে ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির এসব পণ্য বিক্রি করবে।

ট্রাক থেকে এক জন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি চিনি, ১১০ টাকা দরে ২-৫ লিটার সয়াবিন তেল ও কেজি ৩০ টাকা দরে পেঁয়াজ কিনতে পারবেন। এ ছাড়া টিসিবির ট্রাক থেকে ৬৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল কেনা যাবে।

Tag :
About Author Information

Sirajul Islam

টিসিবির ন্যায্যমূল্যের কার্যক্রম বাড়ল ৪ দিন

Update Time : 09:37:09 am, Tuesday, 22 February 2022