4:00 am, Thursday, 1 October 2026

ঢাকায় আন্দ্রেই তারকোভস্কির সিনেমা অন্বেষণ

বিনোদন ডেস্ক : রুশ চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা আন্দ্রেই তারকোভস্কির জীবন, সৃষ্টিকর্ম ও চলচ্চিত্রের উত্তরাধিকার নিয়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্ব) ঢাকায় একটি বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে রাশিয়ান হাউস ইন ঢাকা। অনুষ্ঠানটি আয়োজিত হয় ঢাকা নিউ সিনেমার সহযোগিতায়।

‘নিদান কালের বন্ধু: আন্দ্রেই তারকোভস্কির সিনেমা অন্বেষণ’-শীর্ষক এই আয়োজনে চলচ্চিত্রকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে না দেখে এর গভীরতর ভাষা, তাৎপর্য ও মানবিক প্রভাব নিয়ে ভাবার আহ্বান জানানো হয়।

আলোচনায় তারকোভস্কির চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ বিষয়—সময়, স্মৃতি, শব্দ, নীরবতা, স্থান এবং চিত্রের অর্থ—নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়।

পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, ভার্চুয়াল চিত্র এবং ক্রমবর্ধমান স্বল্পদৈর্ঘ্য ভিডিওনির্ভর বর্তমান ভিজ্যুয়াল সংস্কৃতির প্রেক্ষাপটে তারকোভস্কির চলচ্চিত্র-ভাবনার প্রাসঙ্গিকতাও তুলে ধরা হয়।
আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা তারকোভস্কির স্বতন্ত্র চলচ্চিত্র নির্মাণশৈলী এবং বিশ্ব চলচ্চিত্রে তাঁর দীর্ঘস্থায়ী অবদান নিয়ে ভাবনার সুযোগ পান।

একই সঙ্গে ক্রমশ ডিজিটাল ও ভার্চুয়াল হয়ে ওঠা বিশ্বে চলচ্চিত্রের ভূমিকা এবং ভবিষ্যৎ নিয়েও একটি বিস্তৃত আলোচনার পরিসর তৈরি হয়।
অনুষ্ঠানটি আবারও তুলে ধরে যে চলচ্চিত্র কেবল বিনোদন বা শিল্পের মাধ্যম নয়, এটি মানুষের অভিজ্ঞতা, স্মৃতি, অনুভব ও চিন্তার গভীরে পৌঁছানোর একটি শক্তিশালী মাধ্যম।

Tag :
About Author Information

Sirajul Islam

রাজনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হাইড্রোজ ও পলিথিন জব্দ, জরিমানা আদায়

ঢাকায় আন্দ্রেই তারকোভস্কির সিনেমা অন্বেষণ

Update Time : 08:11:26 am, Wednesday, 30 September 2026