9:30 pm, Friday, 29 May 2026

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিমি যানজট

ডেস্ক রিপোর্ট :: সড়ক দুর্ঘটনা, টোল আদায় বন্ধ ও অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল একেবারেই থমকে গেছে। উত্তরবঙ্গগামী লেনে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে মির্জাপুরের পাকুল্লা পর্যন্ত ৩৫ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

আজ শুক্রবার (৮ জুলাই) বিকেলে মহাসড়কের এলেঙ্গা, পৌলী, রাবনা, আশেকপুর ও ভাতকুড়া এলাকা ঘুড়ে এ চিত্র দেখা গেছে।

ট্রাক, পিকআপ, বাসসহ বিভিন্ন গণপরিবহনে করে নাড়ির টানে ছুটছেন মানুষ। তবে যানজটের কারণে বিশেষ করে নারী ও শিশুরা বিপাকে পড়েছেন। গন্তব্যে কখন পৌঁছাবেন এ নিয়ে সংশয়ে রয়েছেন তারা।

ট্রাকের ছাদে করে বগুড়ায় যাওয়া পোশাককর্মী মনিরা বলেন, ‘বাস-ট্রেনে টিকিট না পেয়ে ছোট ছোট বাচ্চা নিয়ে ট্রাকেই যাত্রা করেছি। গত ঈদে বাড়ি যাইতে পারি নাই। এবার ঈদ পরিবারের সবার লগে করমু ভেবে যাইতেছি। তবে ঢাকা থেকে রওনা দেওয়ার পর থেকেই জ্যামে পইরা অস্থির হইয়া গেছি। বাচ্চারা খিদায় কষ্ট করতাছে। আশেকপুর আইসা জ্যামে আটকা রইছি। এ কারণে রাস্তা থেইকাই রুটি কিনা সকলে মিলা খাইতাছি।’

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতোয়ার রহমান বলেন, প্রচার যানবাহনের চাপে এ অবস্থা সৃষ্টি হয়েছে। মহাসড়কের সেতু পূর্ব থেকে আশেকপুর বাইপাস পর্যন্ত কোথাও থেমে আবার কোথাও ধীরগতি গণপরিবহন চলছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ তৎপর রয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার জুয়া ও মাদকের ভয়াবহ বিস্তার-অপরাধের ঝুঁকিতে শহর, ধ্বংসের পথে কিশোর-যুব সমাজ (পর্ব-১)

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিমি যানজট

Update Time : 12:12:29 pm, Friday, 8 July 2022