মৌলভীবাজার পতিনিধি:মৌলভীবাজারের কুসুমবাগ এলাকার খানদানী রেস্টুরেন্টের কিশোর শ্রমিক তানিম(১৪) হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানের দাবি করেছে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন। ২৬ জুন জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তারেশ চন্দ্র দাশ ও সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া একযুক্ত বিবৃতিতে এই দাবি জানিয়ে বলেন কিশোর তানিম ৩ মাসে আগে শহরের খানদানী রেষ্টুরেন্টে কাজ নেয় পরিবারের অভাব অনটনে একটু সাহায্য করার আশায়। আর সেই তানিমকে মির্মমভাবে পিটিয়ে বিনা চিকিৎসায় হত্যা করা হয়। গত শনিবার তানিমকে লাঠি দিয়ে মির্মমভাবে অত্যাচার করার পর মুমূর্ষ অবস্থায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নামকাওয়াস্তে চিকিৎসা দিয়ে তাকে হোটেলে এনে তালাবদ্ধ করে আটকিয়ে রাখা হয়। এমন কি তার পরিবারের সদস্যদের সাথেও যোগাযোগ করতে দেওয়া হয় না। এরপর তার অবস্থা আরও খারাপ হলে তাকে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হলে রবিবার দুপুরের দিকে তার মৃত্যু হয়। ঈদের ঠিক আগ মুহুর্তে তানিমকে হারিয়ে বাবা মাসহ পরিবারের সদস্যরা পাগল প্রায়। এই ঘটনায় একজনকে গ্রেফতার এবং আরও কয়েকজনের নাম গণমাধ্যমে আসলেও মালিকপক্ষ এখনো আড়ালে। এমনকি ঘটনার পর থেকে মালিকপক্ষ রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছেন। নেতৃবৃন্দ বলেন এই হত্যাকান্ডের ঘটনায় মালিকপক্ষ কোনভাবেই দায় এড়াতে পারেন না। কারণে প্রতিষ্ঠানে সুষ্ঠু কর্মপরিবেশ ও শ্রমিকের সার্বিক নিরাপত্তা প্রদানের দায়িত্ব মালিকপক্ষের। তাছাড়া বাংলাদেশ শ্রমআইনের ৪১ ধারায় দৈনিক ৫ ঘন্টার অধিক এবং সন্ধ্যা ৭ টা থেকে সকাল ৭ টায় পর্যন্ত কিশোর শ্রমিককে দিয়ে কাজ করানো নিধিদ্ধ হলেও খানদানী রেস্টুরেন্ট মালিকপক্ষ তা লঙ্ঘন করে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। এমন কি উক্ত প্রতিষ্ঠানের অধিকাংশ শ্রমিকই শিশু-কিশোর। নেতৃবৃন্দ এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি ও তানিমের পরিবারকে উপযুক্ত ক্ষতিপুরণ প্রদান করার দাবি জানান। এই ঘটনার প্রতিবাদে ২৬ জুন বিকেলে শহরের মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে।
3:19 pm, Friday, 22 May 2026
News Title :
হোটেল শ্রমিক তানিম হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করেছে মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়ন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 10:31:57 am, Monday, 26 June 2023
- 314 Time View
Tag :
Popular Post

























