5:12 am, Wednesday, 18 November 2026

ঢাবির ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষা সম্পন্ন

ডেস্ক রিপোর্ট :: ২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাসহ দেশের আট বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় একযোগে এ পরীক্ষা হয়।

এই ইউনিটে ১ হাজার ৮৫১ আসনের বিপরীতে আবেদন করেন ১ লাখ ১৫ হাজার ৭০৮ শিক্ষার্থী। সেই হিসাবে আসনপ্রতি পরীক্ষার্থী ছিলেন প্রায় ৬৩ জন।

‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার নম্বর ১২০। এর মধ্যে এমসিকিউর জন্য ৬০ আর লিখিত বা বর্ণনামূলকের জন্য ৪০ নম্বর। এসএসসি ও এইচএসসির ফলের ওপর ছিল বাকি ২০ নম্বর।

এমসিকিউর জন্য ৪৫ মিনিট এবং লিখিত বা বর্ণনামূলকের জন্য একই সময় বরাদ্দ ছিল।

‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ অনুষদ ও পাঁচ ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগে ভর্তি নেয়া হয়। অনুষদগুলো হলো বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ।

অন্যদিকে ইনস্টিটিউটগুলো হলো পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট।

শনিবার সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট আর ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা হবে।

এর আগে গত শুক্রবার ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিট এবং পরদিন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

ঢাবির ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষা সম্পন্ন

Update Time : 07:06:34 am, Friday, 10 June 2022