8:53 am, Tuesday, 28 July 2026

তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

ডেস্ক রিপোর্ট : ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

রোববার (১২ জানুয়ারি) সকাল ৮টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ডিউটি অফিসার মো. শাহজাহান।

তিনি বলেন, রোববার সকাল ৮টা ৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ৮টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ডিউটি অফিসার আরও জানান, ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কথা জানাতে পারেননি তিনি। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্যও দিতে পারেননি।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে পুলিশ-নাগরিক মতবিনিময়: খেলার মাঠ কমে যাওয়ায় মাদক ও স্যোশাল মিডিয়ায় আসক্তি বাড়ছে— এম নাসের রহমান

তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

Update Time : 06:45:46 am, Sunday, 12 January 2025