1:02 am, Friday, 6 November 2026

ফেনীতে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল দুই শ্রমিকের

ডেস্ক রিপোর্ট ::ফেনীর ছাগলনাইয়াতে সেপটিক ট্যাংকের ভেতরের নির্মাণসামগ্রী খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে ছাগলনাইয়া পৌরসভার থানা পাড়া এলাকায় কুয়েতপ্রবাসী শহিদুলের নির্মাণাধীন বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন বাগেরহাটের কচুয়া থানার সাংদিয়া গ্রামের রবীন্দ্র দাসের ছেলে বিকাশ চন্দ্র দাস আকাশ (৩৫), অন্যজন খাগড়াছড়ি জেলার রামগড় থানার রামগড় করইয়া বাগান এলাকার ছেরাজুল হকের ছেলে মাইন উদ্দিন (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই মাস আগে ওই এলাকার শহিদুলের বাড়ির সেপটিক ট্যাংক ছাদ ঢালাই দেওয়া হয়। শুক্রবার ওই সেপটিক ট্যাংকের ভেতরের বাঁশ কাঠসহ নির্মাণসামগ্রী খুলতে নামেন আকাশ ও মাইন উদ্দিন। এরপর থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। শ্রমিকদের স্বজনরা ঠিকাদারকে বিষয়টি জানায়। পরে আজ শনিবার সকালে ঠিকাদার ঘটনাস্থলে গিয়ে সেপটিক ট্যাংকের ভেতরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে জানায়। খবর পেয়ে ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের কর্মীরা সেপটিক ট্যাংকের ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করে।

ছাগলনাইয়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিরাজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকের ভেতর জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে।

ছাগলনাইয়া-পরশুরাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়ালী উল্লাহ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

ফেনীতে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল দুই শ্রমিকের

Update Time : 08:09:42 am, Saturday, 30 September 2023