4:54 am, Friday, 22 May 2026

থানকুনি পাতার ভর্তা

ডেস্ক রিপোর্ট ::থানকুনি পাতা। যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। থানকুনি একটি ভেষজ গুণসম্পন্ন পাতা। গ্রাম অঞ্চলে থানকুনি পাতার ব্যবহার আগে আমল থেকেই চলে আসছে অঞ্চল ভেদে থানকুনি পাতা কে বিভিন্ন নামে ডেকে থাকে কেউ বলে আদা মনি আদাগুনগুনি , ডোলা মানি, মানকি আরো বিভিন্ন নাম।

আরো গবেষণায় দেখা গেছে কেউ যদি পাতা খাওয়া শুরু করে মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত কর্ম ক্ষমতা বাড়তে শুরু করে এই পাতাটি নিয়মিত খেলে পেটের রোগের অনেক উপকার হয় । এই পাতার উপকারিতা বলে শেষ করা যাবে না।

থানকুনি বিভিন্ন ভাবে খাওয়া যায়। এর মধ্যে থানকুনি পাতার ভর্তার স্বাদ অন্যরকম। গরম ভাতের সাথে থানকুনি পাতার ভর্তা হলে সেই খাবার একটি নতুন মাত্রার স্বাদ আনবে আপনাদের মধ্যে। তবে চলুন শিখে নেয়া যাক কিভাবে থানকুনি পাতার ভর্তা বানাবেন।

উপকরণ

থানকুনি পাতা ১ আর্টি, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল ২ টেবিল চামচ, লেবুর রস আধা চা চামচ।

প্রণালি

থানকুনি পাতার ডাঁটা ফেলে শুধু পাতা ধুয়ে নিন। এবার পানি ঝড়িয়ে মিহি কুচি করে কেটে নিন। পেঁয়াজ কিউব করে কেটে নিন। একটি বাটিতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, লবণ, লেবুর রস দিয়ে চটকে নিন। তারপর থানকুনি পাতার কুচি দিয়ে আবারও চটকে নিন। শেষে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিন। তৈরি হয়ে গেল থানকুনি পাতার ভর্তা।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

থানকুনি পাতার ভর্তা

Update Time : 01:16:24 pm, Thursday, 6 June 2024